জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির সাথে সিলেট-৬ এর এমপি ইমরান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

 


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও শায়খুল হাদিস হযরত মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট ইমরান চৌধুরী।

সৌজন্য সাক্ষাৎকালে তারা দেশ ও জাতির সার্বিক পরিস্থিতি, ধর্মীয় মূল্যবোধ, সমাজকল্যাণ এবং চলমান বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় নেতৃবৃন্দ দেশের শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের কল্যাণে একসাথে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে উভয় নেতা দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।

Previous Post Next Post