মোহনগঞ্জে জমিয়তে যোগদান: মোলভী শামছুল হক ও মাওলানা আমানুল্লাহসহ একাধিক ব্যক্তির সম্পৃক্ততা

 


নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলামের কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সংগঠনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

মোহনগঞ্জ উপজেলার ৬ নম্বর সুয়াইর ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব মোলভী শামছুল হক ও মাওলানা আমানুল্লাহসহ এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি জমিয়তের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেন।

১৬ রমজান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জমিয়তে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, দ্বীন, দেশ ও মানুষের কল্যাণে জমিয়তের আন্দোলনকে এগিয়ে নিতে এ ধরনের যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

যোগদানকারী ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন, ইসলামি আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জমিয়তের কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে তারা সংগঠনে যুক্ত হয়েছেন। ভবিষ্যতে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা নতুন সদস্যদের অভিনন্দন ও শুভকামনা জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Previous Post Next Post