ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলার আওতাধীন ঢাকাদক্ষিণ ইউ,পি শাখার ইফতার মাহফিল সম্পন্ন


গোলাপগঞ্জ প্রতিনিধি: ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) ২৫ রমজান ঢাকাদক্ষিণ জমিয়ত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ এমদাদ উদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ শেখ আব্দুল্লাহ ইকরামা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক, ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি উসমান আল ফাতেহী, সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ আল উসামা এবং সাবেক সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ।

এছাড়াও মাহফিলে ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous Post Next Post