সিলেট প্রতিনিধি:
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বিশিষ্ট আলিমেদ্বীন ও প্রখ্যাত হাদিস বিশারদ শায়খুল হাদিস হেলাল আহমদ (ঘোষগাঁওর হুজুর) গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শায়খুল হাদিস হেলাল আহমদ দীর্ঘদিন ধরে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন। তিনি গোলাপগঞ্জ উপজেলার দেউলগ্রাম মাদরাসার সাবেক নাইবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকার দারুল আরকাম মাদরাসায় শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইলমে হাদিসের খেদমতে তার গুরুত্বপূর্ণ অবদানের কারণে তিনি দেশের বিভিন্ন স্থানে অসংখ্য আলিম-উলামার উস্তাদ হিসেবে সুপরিচিত। তার অসুস্থতার খবরে আলেম সমাজ ও ভক্তদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে শায়খুল হাদিস হেলাল আহমদের পরিবার ও তার শিষ্যরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
