ছাত্র জমিয়ত বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা শাখার দায়িত্বশীল সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসার এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান।
অনুষ্ঠানে আলোচনা, মতবিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে পারস্পরিক বন্ধন ও ঐক্যকে আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Tags:
ফেঞ্চুগঞ্জ
.jpg)