কানাইঘাটে ছাত্র জমিয়তের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

পবিত্র মাহে রমজানের ২৮তম দিনে মঙ্গলবার ছাত্র জমিয়ত বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় কানাইঘাট বাজারস্থ দি রয়েল পার্টি সেন্টারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শাখার সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুশাহিদ আহমদের পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা জমিয়ত, যুব জমিয়ত, ছাত্রদল, জমিয়তে তালাবা, ছাত্র মজলিস ও ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হুসাইন, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন, যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল মুমিন বাবুল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালিক, জমিয়তে আনসারের সাধারণ সম্পাদক মাওলানা আসাদ কানাইঘাটি এবং মাওলানা জুনেদ শামসী।

এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি মুয়াজ্জম হোসেন আল আমিন ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, জমিয়তে তালাবার সভাপতি হাফিজ এহসানে এলাহি ও সেক্রেটারি ফাহিম আহমদ, ছাত্র আন্দোলনের সভাপতি মনজুর আহমদ ও সেক্রেটারি জুনায়েদ আল হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও কয়েকজন বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Previous Post Next Post