ছাত্র জমিয়ত জকিগঞ্জ সদর ইউনিয়নের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

 

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়নে ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ২৪ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ জকিগঞ্জ সদর ইউনিয়ন শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে একজন নতুন সদস্য সংগঠনে যোগদান করেন। এ সময় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ দেশের কল্যাণ, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Previous Post Next Post