সিলেটে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

 

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট-এর উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির।

এ সময় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র কৃষকদের সহায়তায় এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে, যা কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Previous Post Next Post