আল-হিলাল ছাত্র সংসদের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথগ্রহণ সম্পন্ন

 


“আল-হিলাল ছাত্র সংসদ” ১৪৪৭-৪৮ হিজরীর কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও শপথগ্রহণ সম্পন্ন হয়েছে।

বাংলাদেশের অন্যতম বৃহৎ কওমি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসা, যা সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মুহাম্মদপুর গ্রামে অবস্থিত, দীর্ঘদিন ধরে সুনামের সাথে ইসলামী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি দেশের প্রখ্যাত দেওবন্দী আলেম, সাবেক জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এবং আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সম্মানিত সদর (সভাপতি) আল্লামা শায়খ জিয়া উদ্দীন (দা.বা.)-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

আজ ৫ মে (মঙ্গলবার) মাদরাসার সাড়া জাগানো ছাত্র সংগঠন “আল-হিলাল ছাত্র সংসদ”-এর কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ১৪৪৭-৪৮ হিজরীর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের দায়িত্ব পালনে সচেতনতা, নিষ্ঠা ও তৎপরতার ওপর গুরুত্বারোপ করে শপথ বাক্য পাঠ করান শাখা সভাপতি মাওলানা আব্দুল হাফিয শমশেরনগরী (দা.বা.)। এ সময় সভাপতি মণ্ডলীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক নসিহত প্রদান করা হয় এবং দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও আদর্শিক চেতনায় অটল থাকার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, আল-হিলাল ছাত্র সংসদের চলতি সেশনের কার্যনির্বাহী প্যানেল দায়িত্ব পালনে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

পরিশেষে, সকল কার্যক্রমের সফলতা কামনা করে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করা হয়। আল্লাহ তাওফিকদাতা।

Previous Post Next Post