মঙ্গলবার (৫ মে ২০২৬) পল্টনস্থ ডিসিসি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমেদ, মাওলানা আব্দুল হক কাওসারি, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান, প্রচার সম্পাদক মাওলানা ইমরানুল বারী সিরাজী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা জাবের কাসেমী এবং ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা এখলাছুর রহমান রিয়াদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, প্রতিটি আন্দোলনকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল সুবিধা নেওয়ার চেষ্টা করে। ১৯৭১ সালের ঘটনাবলী ও পরবর্তী সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করেও এমন প্রবণতা দেখা গেছে। তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনাকেও যেন কোনো ধরনের স্বার্থসিদ্ধির উপকরণে পরিণত না করা হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তিনি নতুন প্রজন্মকে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে মুসলিম উম্মাহর ঈমান-আকীদা ও ধর্মীয় মূল্যবোধের ওপর পরিকল্পিত আঘাত দৃশ্যমান। এ পরিস্থিতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তারা আরও বলেন, আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর সম্মান রক্ষা, ইসলামি শিক্ষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা কোনো আপসের বিষয় হতে পারে না। এছাড়া বিভিন্ন মামলায় আটক আলেম-ওলামাদের মুক্তির দাবিও জানান বক্তারা।
অনুষ্ঠানে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঘোষণা করে, ইসলামবিরোধী অপপ্রচার, মূল্যবোধ ধ্বংসের ষড়যন্ত্র এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিরুদ্ধে তারা অতীতের মতোই সোচ্চার থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি নূর হোসাইন, সহসাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সহসাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাইম, অর্থ সম্পাদক হোসাইন আহমাদ, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, সদস্য সাইফ বিন জামালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও ঢাকা মহানগর পূর্বের সহসভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাহদি হাসান, বারিধারা ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক সাব্বির বিন জুয়েল, সালামবাগ ক্যাম্পাস শাখার সভাপতি মাহদি হাসান, মাযহারুল উলুম ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক মারুফ হোসাইন শাহেদসহ ঢাকা মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত
