হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন খেলাফত মজলিসের আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর)।
সোমবার তিনি হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন ইসলামী ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিলের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আল্লামা আব্দুল বাছিত আজাদ বলেন, ন্যায়নীতি, ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। হবিগঞ্জ-২ আসনের মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে তাঁর মনোনয়ন দাখিলকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
.png)