জোটের স্বার্থে সিলেট-৬ আসন জামাতের প্রার্থীর জন্য ছাড়লেন খেলাফত মজলিস প্রার্থী

 জোটের স্বার্থে সিলেট-৬ আসন জামাতের প্রার্থীর জন্য ছাড়লেন খেলাফত মজলিস প্রার্থী।



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানিবাজার) আসনে জোটগত সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিনকে সমর্থন করার জন্য খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সাদিকুর রহমান আসন ছেড়ে দিয়েছেন।
 বুধবার নিজের ফেসবুক আইডিতে মাওলানা সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, “নির্বাচনের জন্য আমার সবধরনের প্রস্তুতি থাকলেও আসন ছাড়ার এই ত্যাগ জোটের বৃহত্তর স্বার্থে। আশা করি দেশের অন্যান্য আসনেও জোটের শরীকরা একে অপরকে ছাড় দিয়ে জোটকে আরও শক্তিশালী করবেন।”
তবে এই সিদ্ধান্তের ফলে সিলেট-৬ আসনের সমর্থকরা হতাশ ও ভেঙে পড়েছেন।
মাওলানা সাদিকুর রহমান যুক্তরাজ্য প্রবাসী এবং খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি গোলাপগঞ্জ ও বিয়ানিবাজারের মানুষের সঙ্গে কাজ করে আসছেন এবং এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

Previous Post Next Post