সিলেটের কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
সিলেটের কোম্পানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোররাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খানের নির্দেশনায় এসআই নাজমুল হক ও মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযান শুরুর ছয় ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ণাচ্ছ গ্রামের জনিক বাবু দাস (৩২)। তিনি মৃত মানিক বাবু দাসের পুত্র।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জনিক বাবু দাস নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১)/৩০ ধারায় দায়ের করা একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
.png)