সিলেট-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসানের মনোনয়নপত্র সংগ্রহ
সিলেট, ২৭ ডিসেম্বর ২০২৫: আজ শনিবার সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পীর সাহেব চরমোনাই ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ মকসুদ আলী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট সামছুল আলম চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
Tags:
সিলেট সদর
