জুনায়েদ আল হাবিব নির্বাচন করা মানেই আমি নিজেই নির্বাচন করা
— হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান
আজ এক জরুরী বৈঠকে হেফাজতে ইসলাম বাংলোদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ বিজয়নগর আংশিক নির্বাচনী এলাকাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল ওলামায়ে কেরামের প্রতি আহবান জানিয়ে বলেন আপনারা সকলে মিলে দল মতের উর্ধ্বে উঠে বিএনপি + জমিয়ত জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবীবের খেজুর গাছের পক্ষে কাজ করুন। অনেকে চায় আমি সাজিদুর রহমান এমপি হই। জুনায়েদ আল হাবিব এমপি হলে আমি সাজিদুর রহমান এমপি হবো। তিনি বলেন জুনায়েদ আল হাবিব আমাদের সকলের একক প্রার্থী।
আল্লামা শায়খ সাজিদুর রহমান ও মুফতি মোবারকুল্লাহ হাফিজাহুল্লাহসহ শীর্ষ মুরুব্বীদের পরামর্শে ব্রাহ্মণবাড়িয়া২ নির্বাচনী এলাকায় জুনায়েদ আল হাবিব সাহেব নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
অতএব ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল আশুগঞ্জ নির্বাচনী এলাকার সিনিয়র, জুনিয়র তরুণ- যুবক সকল ওলামায়ে কেরামের কাছে আমাদের তরফ থেকে উদার্থ আহ্বান জানাচ্ছি দল মতের উর্ধ্বে উঠে সকল ব্যথা বেদনা ভুলে গিয়ে মুরুব্বীদের নির্দেশনা মতে আসুন আমরা সবাই মিলে মাঠে ময়দানে কাজ করি।
মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকে সকলের সম্মিলিত প্রার্থী হিসেবে সংসদে পাঠানোর চেষ্টা করি।
