মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি জোটের প্রধান শরিকদল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মরহুমার কবর জিয়ারতে অংশ নেন। এ সময় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী  জননেতা মাওলানা ড. শুয়াইব আহমদ, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Previous Post Next Post