আজ বাদ জুমআ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সমর্থনে ৫ নং বড়চতুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে একটি যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করা হয় সরুফৌদ বড় মসজিদের মক্তব মিলনায়তনে, যেখানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল্লাহ বাহার সাহেব। সভার পরিচালনা করেন ক্বারী মাওলানা হারুনুর রশীদ চতুলি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: রাসেল আহমদ চৌধুরী, ছাত্র জমিয়তের নেতা মাওলানা রুহুল আমীন, সরুফৌদ মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা বদরুল আলম এবং মহল্লার প্রতিনিধিত্বে আলহাজ্ব নিজাম উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী আমিনুল হক, ক্বারী নাজমুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ মাহফুজ, মাওলানা হাফিজ মুহি উদ্দিন, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা মামুনুর রশীদ, ক্বারী হাফিজ মাওলানা মাহদী আল হামযা, মাওলানা মারুফ আহমদ, মাওলানা রুহুল আমীন, মাওলানা ওয়ারিস আহমদ, মাওলানা লিয়াকত আলী, হাফিজ আব্দুল আহাদ, মুরব্বি মোহাম্মদ আহমদ, জনাব ইব্রাহিম আলী সহ ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান, মুরব্বি ও যুব সমাজের প্রতিনিধিরা।
সভায় নেতৃবৃন্দ ৪ নং ওয়ার্ডের সকল পুরুষ ও মহিলা ভোটারদের সর্বোচ্চ অংশগ্রহণের মাধ্যমে খেজুর গাছ প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার করান। সকল উপস্থিত ভোটার ও নেতৃবৃন্দ এ অঙ্গীকারে একমত পোষণ করেন।
ইনশাআল্লাহ, শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক সাহেব খেজুর গাছ প্রতীকে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
