চট্টগ্রাম উত্তর জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন হাটহাজারী দারুল উলূম মাদ্রাসার সানী শায়খুল হাদীস আল্লামা শোয়াইব জমিরী এবং সিনিয়র মুহাদ্দিস আশারাফ আলী নিজামপুরি।
সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের এই মনোনয়ন প্রদান করা হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দায়িত্বশীলরা মনে করেন, দেশের প্রখ্যাত এই দুই আলেমে দ্বীনের দিকনির্দেশনা ও অভিজ্ঞতা চট্টগ্রাম উত্তর জেলা জমিয়তের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, আল্লামা শোয়াইব জমিরী ও আশারাফ আলী নিজামপুরি তাঁদের জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে জমিয়তের আদর্শিক ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, হাটহাজারী মাদ্রাসার এই দুই প্রখ্যাত আলেম দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, দাওয়াত ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
