হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালকের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

 


হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি কেফায়েত উল্লাহর কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ড. শুয়াইব আহমদ এবং প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

বৈঠকে দুই পক্ষ ধর্মীয় শিক্ষা, মাদ্রাসার অগ্রগতি এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন।

Previous Post Next Post