দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা ও সিলেট জেলার জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার বিএনপির ১৪ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মতলেবুর রহমান রেজা, মো. আবুল কালাম আজাদ, মো. এনামুল হক শিল্পী এবং উপজেলা বিএনপির সদস্য মোছা. মুনমুন রহমান রয়েছেন।
এছাড়া সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সদস্য রিপন আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদকে বহিষ্কার করা হয়েছে।
কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েছ হমদ, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার, ২নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমারও বহিষ্কারের আওতায় পড়েছেন।
বিএনপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের আদর্শ ও সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
.png)