সিলেট–৫ এ হাওয়া বদলের ইঙ্গিত: জোট প্রার্থীর পক্ষে এক প্ল্যাটফর্মে বিএনপি

 

সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে বিএনপি–জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পক্ষে অবশেষে ঐক্যবদ্ধ হয়েছে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দীর্ঘদিনের মতপার্থক্য ও বিভ্রান্তি কাটিয়ে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নেতাকর্মীরা এখন এক কাতারে এসে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় নেতারা জানান, দলীয় শৃঙ্খলা অক্ষুণ্ন রেখে জোট প্রার্থীর বিজয় নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। তাদের মতে, জকিগঞ্জ ও কানাইঘাটে বিএনপির সাংগঠনিক শক্তি ঐতিহ্যগতভাবে সুসংগঠিত ও শক্তিশালী। সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারেন, তবে এ আসনে জমিয়ত–বিএনপি জোট প্রার্থীর বিজয় অনিবার্য হয়ে উঠবে।

নেতৃবৃন্দ আরও বলেন, আগামী দিনগুলোতে ব্যাপক গণসংযোগ, সভা–সমাবেশ এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। এতে সিলেট–৫ আসনের নির্বাচনী সমীকরণে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে দলীয় সূত্রে মত প্রকাশ করা হচ্ছে।

Previous Post Next Post