সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা ২২ জানুয়ারি, আলিয়া মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ

 


সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ জানুয়ারি। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসার মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় জনসভার মঞ্চস্থল নির্ধারণ, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগমের সক্ষমতা, যানবাহন নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন নেতারা। তাঁরা জানান, জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রস্তুতি বৈঠক, মাঠপর্যায়ের তৎপরতা এবং জেলা, মহানগর ও ইউনিটভিত্তিক সমন্বয় কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই জনসভা সিলেটসহ সারাদেশে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে

Previous Post Next Post