জকিগঞ্জে ফুলতলী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিলে লাখো মানুষের ঢল শুভেচ্ছা বক্তব্য দিলেন সিলেট-৬ আসনের আলোচিত স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম

 

জকিগঞ্জের ফুলতলীতে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সাওয়াব মাহফিলে লাখো ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে। মাহফিলস্থলে আলিম-উলামা, ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আল্লামা ফুলতলী (রহ.)-এর মাকবারাহ যিয়ারত, দু’আ ও বরকত হাসিলের উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসলমানরা মাহফিলে অংশগ্রহণ করেন। এ মাহফিলে উপস্থিত হন সিলেট-৬ আসনের আলিম-উলামা মনোনীত ও সর্বস্তরের জনগণ সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, আলোচিত ও জনপ্রিয় নেতা হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।

মাহফিলের একপর্যায়ে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর বর্ণাঢ্য জীবন, ত্যাগ, তাকওয়া ও আজীবন দ্বীনি খেদমতের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, আল্লামা ফুলতলী (রহ.) ছিলেন দ্বীন ও সমাজ সংস্কারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আদর্শ, ইখলাস ও নৈতিক শিক্ষা অনুসরণ করে ব্যক্তি ও সমাজ জীবনে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

Previous Post Next Post