তারেক রহমানের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি–জমিয়ত জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের সৌজন্য সাক্ষাৎ

 তারেক রহমানের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি–জমিয়ত জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের সৌজন্য সাক্ষাৎ


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি–জমিয়ত জোটের মনোনীত প্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।
রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি, জোটগত রাজনীতির সমন্বয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকে কেন্দ্র করে জোটের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
দলীয় নেতারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে নির্বাচনী মাঠে জোটের অবস্থান আরও সুদৃঢ় হবে।
Previous Post Next Post