কানাইঘাট উপজেলার ২ নং লক্ষীপসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর ধর্মটিলা গ্রামে ইয়াবা আসক্ত নাতির কোদালের আঘাতে বৃদ্ধ দাদি হারি বেগম নির্মম ভাবে খু/ন হয়েছেন।
হত্যাকারী নাতিকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ।
জানা যায়, নেশার টাকা না পেয়ে ১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে মাদকাসক্ত নাতি তার দাদিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে।
