সুনামগঞ্জ দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ১

 


সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে এক চিহ্নিত অপরাধীকে আটক করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, পিস্তলের ৮ রাউন্ড গুলি, একাধিক পাসপোর্ট ও কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা সংশ্লিষ্ট বাহিনীর কাছে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Previous Post Next Post