ঢাকা: পবিত্র রমজান উপলক্ষে আলেম-উলামাদের সম্মানে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট আলেম-উলামা ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে জমিয়তের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন। এ সময় তারা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত আলেম-উলামারা বলেন, পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে আলেম-উলামাদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
ইফতার মাহফিলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দেশের প্রখ্যাত আলেম-উলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
.png)