ছাত্র জমিয়ত বাংলাদেশ জকিগঞ্জ উপজেলার আওতাধীন ৮ নং কসকনকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসকনকপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ আহমদ আল জাবের। এতে সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা অংশগ্রহণ করেন।
পূর্ণমিলনী অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। নেতৃবৃন্দ জানান, কসকনকপুর ইউনিয়ন শাখাকে জকিগঞ্জ উপজেলার একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
বক্তারা আরও বলেন, এর আগে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে সংগঠনের উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া হবে।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
.jpg)