সমাজের কল্যাণ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে একটি সুন্দর, সুশাসিত ও উন্নয়নমুখী সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা শেখ আব্দুস সামাদ মুহিব।
আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
মাওলানা শেখ আব্দুস সামাদ মুহিব বলেন, রাজনীতি কোনো ব্যক্তিস্বার্থের পথ নয়; বরং মানুষের অধিকার রক্ষা, সমাজে ন্যায় ও সাম্যের প্রতিষ্ঠা এবং উন্নয়নের দ্বার উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সততা, আমানতদারিতা ও জবাবদিহিতার নীতিকে ধারণ করে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, তরুণদের উদ্যম, প্রবীণদের দোয়া, সাধারণ মানুষের আস্থা এবং সামাজিক ঐক্যের শক্তিকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ ফেঞ্চুগঞ্জ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
এ সময় তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেন এবং ন্যায় ও উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
