মাদানিয়া রামযানিয়া কোরআন শিক্ষা কেন্দ্র গঙ্গাজলে বিদায়ী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ২৭ রমজান উপলক্ষে মাদানিয়া কোরআন শিক্ষাবোর্ড বাংলাদেশের প্রধান কেন্দ্র মাদানিয়া রামযানিয়া কোরআন শিক্ষা কেন্দ্র গঙ্গাজল-এ দাওরাতুল কোরআনিল কারীম বিভাগের ছাত্রদের বিদায়ী অনুষ্ঠান ও জামিয়ার উত্তীর্ণ ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জামিয়ার আসাতাযায়ে কেরাম ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসাতাযায়ে কেরাম দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং কোরআনের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

পরে দাওরাতুল কোরআনিল কারীম সম্পন্নকারী শিক্ষার্থীদের বিদায় জানানো হয় এবং জামিয়ার বিভিন্ন বিভাগে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

Previous Post Next Post