মুফতি আইনুল হক কাসেমীর নিঃশর্ত মুক্তির দাবি: জমিয়তে উলামায়ে ইসলামের গভীর উদ্বেগ

 

নিরপরাধ আলেম মুফতি আইনুল হক কাসেমী-এর দীর্ঘদিন কারাবন্দি থাকার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির দাবি, তাকে ১০০ দিনেরও বেশি সময় ধরে আটক রাখা হয়েছে, যা ন্যায়বিচার ও মানবাধিকারের পরিপন্থী।

রোববার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, দৈনিক প্রথম আলো অফিস ভাঙচুরের ঘটনায় মুফতি আইনুল হক কাসেমীর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তাকে এ ঘটনায় জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেন তিনি। একজন নিরীহ ও সম্মানিত আলেমকে এভাবে হয়রানি করা দুঃখজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেন মহাসচিব।

তিনি অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান। পাশাপাশি মুফতি আইনুল হক কাসেমীর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

বিবৃতিতে দেশের সচেতন নাগরিক, আলেম সমাজ এবং মানবাধিকার সংগঠনসমূহকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

Previous Post Next Post