সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মোছা. ছাদিয়া বেগম (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রী গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ ছাদিয়া উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের কৃষক মোঃ মুসলিম মিয়ার কন্যা। তিনি শ্রীপুর আফছর নগরস্থ খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) রাত প্রায় ৯টার দিকে ছাদিয়াকে রান্নার কাজ দিয়ে তার মা নেহার বেগম বাড়ির পুকুরে এশার নামাজের ওযু করতে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির আশপাশ, আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় ছাদিয়ার পরিবার দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
নিখোঁজ ছাত্রীর বাবা মোঃ মুসলিম মিয়া বলেন, “রোববার রাত থেকে এখন পর্যন্ত আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। আমি আমার মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মেয়েটির সন্ধানে পুলিশ কাজ করছে।
.png)